হুমকী দিয়ে দেশে সাইবার হামলা বাড়ছে

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৫  

হুমকী দিয়ে মঙ্গলবার দিন-ভর বাংলাদেশী সাইটে সাইবার হামলা চালানোর দাবি করেছে কথিত ভারতীয় একটি হ্যাকার গ্রুপ। হামলার পর তারা বেশ কয়েকটি সাইটের স্ক্রিনশর্ট শেয়ার করেছে নিজেদের গ্রুপে। কোন সময় সাইট ডাইন ছিলো সেটি চেক করতে একটি লিংক ও সরবরাহ করেছে গ্রুপটি। সেখানে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি সামরিক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আক্রমণ চালানোর দাবি করেছে।

এর বাইরেও সরকারি গুরুত্বপূর্ণ আরো তিনটি সংস্থার ওয়েবসাইটেও আঘাত হানার দাবি করেছে গ্রুপটি। হ্যাক করে প্রাপ্ত ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ঠিকানা এবং ট্রানজেকশেন সংক্রান্ত একটি স্ক্রিনশর্ট শেয়ার করা হয়েছে। সেখানে যুক্ত করা হয়েছে ডার্ক ওয়েবে তথ্য বেচাকেনার একটি লিংকও।

টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে এই দাবি করা হয়।

তবে হ্যাকারদের দাবি-তে ভীত হওয়ার কারণ নেই জানিয়েছে ‘ওয়েবসাইটগুলো সুরক্ষিত’ বলে মন্তব্য করেছেন বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম খান। প্রতিটি খাতে ইন্ডাস্ট্রি সার্ট গঠনের ওপর গুরুত্ব দিয়ে ডেটাবেজ সুরক্ষিত রাখতে সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

একইভাবে হ্যাকাররা দুটি বেসরকারি হাসপাতাল এবং নৌবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালানোর যে দাবি হ্যাকাররা করেছে তার কোন প্রমাণ পাওয়া পায়নি এই প্রতিবেদক। তিনি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লিংকগুলো সচল দেখতে পেয়েছেন।

এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বলেছেন, দিন ক্ষণ ঠিক করে নয়, সাইবার হামলা যে কোন সময়ই হতে পারে। আজ তিনটি সাইটে ডিডস হামলা চালানো হয়েছিলো। আক্রান্ত সাইটগুলো অল্পসময়ের মধ্যেই সচল করা হয়েছে। তাই সাইবার হামলার বিষয়ে সতর্ক থাকার কোন বিকল্প নেই।

গত ৩০ আগস্ট হ্যাকার গ্রুপ বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আরেক ঘোষণায় ২৬ জানুয়ারিও সাইবার হামলা চালানোর হুমকি দেয়। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় তারা সরকারি বেসরকারি গূরুত্বপূর্ণ সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়। 

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েই চলছে। ১৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় ৩৬টি ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ।

বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, এর আগে হুমকী দিয়ে গত ১৫ আগস্ট দেশে ১০ টির বেশি সাইটে ডিডস হামলা চালায় হ্যাকার গ্রুপটি। তবে দফায় দফায় হুমকি দেয়া গ্রুপটি ভারতীয় কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় সরকারের সাইবার সুরক্ষায় নিয়োজিত সংস্থাটি। সংস্থটি বলছে, সাইবার সুরক্ষায় সবাইকে সতর্ক থেকে একসঙ্গে কাজ করতে হবে।